নিক্সনের প্রতিদ্বন্দ্বী ম্যাকগভার্ন মারা গেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রভাবশালী সিনেটর জর্জ ম্যাকগভার্ন গতকাল রোববার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিচার্ড নিক্সনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ম্যাকগভার্নের পরিবার জানায়, তিন দিন আগে সাউথ ডাকোটার একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। যুক্তরাষ্ট্রের ভিয়েতনাম অভিযানের তীব্র বিরোধিতাকারী ম্যাকগভার্নের মৃত্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ গুরুত্বপূর্ণ নেতারা শোক প্রকাশ করেছেন। বিবিসি।