নিজস্ব নেভিগেশন নেটওয়ার্ক তৈরি করবে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব নেভিগেশন নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্যে ভারত স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) উৎক্ষেপণ করছে। দেশটি সাতটি স্যাটেলাইটের সমন্বয়ে নিজস্ব স্যাটেলাইটভিত্তিক নেভিগেশন-ব্যবস্থা (আরআরএনএসএস) তৈরি করবে। প্রথম স্যাটেলাইটটি গতকাল সোমবারই অন্ধ্রপ্রদেশ থেকে উৎক্ষেপণ করার কথা।
ভারতের নেভিগেশন-ব্যবস্থাটি যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মতোই কাজ করবে। তবে এটি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সামরিক ও বেসামরিক উভয় কাজে এটি ব্যবহার করা হবে। চীন নিজস্ব নেভিগেশন-ব্যবস্থা তৈরির ঘোষণা দেওয়ার মাত্র এক মাস পরই ভারত এই পদক্ষেপ নিল। ভারত বলেছে, তাদের ব্যবস্থাটি ২০১৫ সালে কার্যকর হবে। এই নেভিগেশন-ব্যবস্থা দেশজুড়ে এবং দেশের সীমান্তের এক হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত কাজ করবে। এএফপি।