নিজেকে নির্দোষ দাবি স্ত্রস কানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএমএফের সাবেক প্রধান ও ফরাসি রাজনীতিক দমিনিক স্ত্রস কানের আইনজীবীরা দাবি করেছেন, যৌন নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে হোটেল পরিচারিকার করা মামলা খারিজ করা উচিত। কেননা, অভিযোগ ওঠার সময় তিনি কূটনীতিক মর্যাদায় দায়মুক্ত ছিলেন। সংশ্লিষ্ট মামলার ওপর গত বুধবার যুক্তরাষ্ট্রের আদালতে শুনানিকালে তাঁরা এ দাবি করেন।শুনানির সময় স্ত্রস কানের কৌঁসুলি যুক্তি দেখিয়ে বলেন, শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও কূটনীতিকেরা যে ধরনের কূটনৈতিক নিরাপত্তা উপভোগ করে থাকেন, আইএমএফের সাবেক এই প্রধানেরও ঠিক একই ধরনের নিরাপত্তা ছিল।তবে অভিযোগকারী পরিচারিকা নাফিসাতাউ দিয়ালোর আইনজীবী মামলা বাতিলের এ যুক্তিকে হাস্যকর বলে উড়িয়ে দেন। এএফপি।