নিজেকে ব্যাপক ক্ষমতা দিয়ে ঘোষণা জারি করেছেন মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি তাঁর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা নিষিদ্ধ করে গতকাল বৃহস্পতিবার একটি ঘোষণা জারি করেছেন। মুরসির ঘোষণায় বলা হয়েছে, তাঁর ডিক্রি, সিদ্ধান্ত বা জারি করা আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ঘোষণায় আরও বলা হয়, কোনো আদালত বর্তমান সাংবিধানিক গণপরিষদকে বিলুপ্ত করতে পারবে না। এ পরিষদ এখন মিসরের নতুন সংবিধান প্রণয়নের কাজ করছে। পরিষদকে সংবিধান প্রণয়নের জন্য আরও দুই মাস সময় দেওয়া হয়েছে। এ ছাড়া মুরসি দেশের প্রধান অভিশংসককে বরখাস্ত করেছেন এবং হোসনি মোবারকের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা চালানোর দায়ে অভিযুক্তদের বিচার নতুন করে করারও নির্দেশ দিয়েছেন। বিবিসি।