নিজেদের তৈরি ড্রোন উন্মোচন করল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ড্রোন (চালকবিহীন বিমান) হামলায় ব্যতিব্যস্ত পাকিস্তানের সেনাবাহিনী গতকাল সোমবার নিজেদের গোয়েন্দা ড্রোন তৈরির কথা ঘোষণা করেছে। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যেই কয়েক ধরনের ড্রোন ব্যবহার করে থাকলেও এবারই প্রথম সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তা তৈরি করল তারা।
গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির উপস্থিতিতে প্রথম একগুচ্ছ ড্রোন উন্মোচন করা হয়। সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই ধরনের অনুসন্ধান ড্রোন—‘বোরাক’ ও ‘শাহপার’ সংযুক্ত করা হচ্ছে। এ ঐতিহাসিক অর্জন সেনাবাহিনীর ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দেবে। ডন।