নিতীশের পদত্যাগ বিহারে নতুন সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিতীশ কুমার
নিতীশ কুমার

মুখ্যমন্ত্রী পদ থেকে নিতীশ কুমারের পদত্যাগের পর বিহার রাজ্যে নতুন রাজনৈতিক সমীকরণ হতে পারে৷ এতে জাতীয় পর্যায়ে বড় রকমের বিস্ময় তৈরি হবে বলে জানিয়েছেন জনতা দলের (সংযুক্ত) বা জেডির (ইউ) প্রধান শারদ যাদব৷ তিনি বলেন, তাঁর দল একজন নতুন নেতা নির্বাচিত করবে৷গতকাল রাতে জানা যায়, দলের বিধায়কেরা নীতিনকে পদত্যাগপত্র প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন৷ তবে তিনি কোনো সিদ্ধান্ত জানাননি৷রাজ্যে একটি নতুন সরকার গঠনের লক্ষ্যে সমর্থন আদায়ের জন্য শারদ যাদব গতকাল রোববার কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করেছেন৷ মোট ২৪৩ সদস্যের (বিধায়ক) বিহার বিধানসভায় জনতা দলের ১১৫ জন প্রতিনিধি রয়েছেন৷ নিতীশ কুমারের সরকারের প্রতি কংগ্রেসের চারজন বিধায়কের সমর্থন ছিল৷ কিন্তু লোকসভা নির্বাচনে জনতা দলের ব্যর্থতার নৈতিক দায় নিয়ে নিতীশ গত শনিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান৷এদিকে, নিতীশ কুমারের প্রতি সমর্থন জানাতে আরজেডির তিন বিধায়ক সম্রাট চৌধুরী, রাম লখন রাম রমণ এবং জাভেদ ইকবাল বিধানসভা থেকে গতকাল পদত্যাগ করেছেন৷ আইএএনএস৷