নিরাপত্তা-ঘাটতি নিয়ে কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ার নাইরোবির ওয়েস্টগেট বিপণিকেন্দ্রে সন্ত্রাসী হামলা রোধে গোয়েন্দা বাহিনীর ব্যর্থতার কারণ অনুসন্ধানে নিরাপত্তা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটি বলছে, নিরাপত্তাব্যবস্থায় কী ধরণের ত্রুটি ছিল, তা জনগণকে জানাতে হবে।
ওয়েস্টগেটে গত ২১ সেপ্টেম্বর ইসলামপন্থী জঙ্গি সংগঠন আল-শাবাবের ওই হামলায় ৬৭ জন নিহত হয়। এ ধরনের হামলার ব্যাপারে কেনিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) এক বছর আগেই সতর্ক করে দিয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর বের হয়। আল-শাবাব জানায়, সোমালিয়ায় জঙ্গিবিরোধী অভিযানে কেনিয়ার নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার কারণেই তারা ওই হামলা চালায়।
এনআইএসের প্রধান মাইকেল গিচাংগি সংসদীয় প্রতিরক্ষা কমিটির জিজ্ঞাসাবাদে গতকাল সোমবার হাজির হন। আল-শাবাবের জঙ্গিরা চার দিনব্যাপী ওয়েস্টগেট দখল করে রেখেছিল। এ সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ জঙ্গি নিহত ও ১০ জন গ্রেপ্তার হয়। রেডক্রস বলছে, ঘটনাস্থল থেকে এখনো ৩৯ জন নিখোঁজ রয়েছে। বিবিসি।