নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনে ভোট আজ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ অস্থায়ী সদস্য নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোটাভুটি হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের সদস্যরা এতে ভোটে দেবেন। নির্বাচনে সদস্যরাষ্ট্র আর্জেন্টিনা ও রুয়ান্ডার জয় প্রায় নিশ্চিত। তবে বাকি তিন সদস্য নির্বাচনে তীব্র প্রতিযোগিতা হবে।নিজেদের অঞ্চলে অন্য কোনো সদস্যরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হতে আগ্রহ প্রকাশ না করায় আর্জেন্টিনা ও রুয়ান্ডার জয় প্রায় নিশ্চিত। তবে এশিয়া অঞ্চলে এই পদের জন্য তুমুল প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে। পশ্চিম ইউরোপসহ অন্যান্য অঞ্চলেও প্রতিযোগিতা হবে। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দক্ষিণ কোরিয়া ভালো অবস্থানে রয়েছে। কোরিয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে ভুটান ও কম্বোডিয়া তুলনামূলক পিছিয়ে রয়েছে। দক্ষিণ কোরিয়া ১৯৯১ সালের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৯টি শান্তি মিশনে অংশ নিয়েছে।এদিকে আরেকাংশে অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড আরেক রাষ্ট্র লুক্সেমবার্গের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। অস্ট্রেলিয়া নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত চারবার নির্বাচিত হয়েছে। ফিনল্যান্ড নির্বাচিত হয়েছে দুবার। তবে লুক্সেমবার্গ, ভুটান ও কম্বোডিয়া একবারও এই পরিষদে নির্বাচিত হয়নি। নির্বাচিত সদস্যরা আগামী দুই বছর নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করবে। এএফপি।