নিরাপত্তা প্রশ্নে জাপানকে আশ্বস্ত করলেন হেগেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা প্রশ্নে জাপানকে দেওয়া প্রতিশ্রুতি পালন করে যাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল গতকাল শনিবার টোকিওতে এ প্রত্যয় ব্যক্ত করেছেন।

ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের পর প্রশান্ত মহাসাগরীয় এলাকায়ও উদ্বেগ বেড়েছে। বিশেষ করে ভূখণ্ড নিয়ে প্রতিবেশী চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে বিবাদ নিয়ে উদ্বিগ্ন রয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান।

প্রতিরক্ষামন্ত্রী হেগেল এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে জাপানে রয়েছেন। তিনি স্বীকার করেছেন, ইউক্রেনের ক্রিমিয়া এলাকাকে রাশিয়া যুক্ত করে নেওয়ার ঘটনা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

পূর্ব চীন সাগরের কিছু দ্বীপ নিয়ে চীনের সঙ্গে জাপানের তিক্ত বিবাদ চলছে অনেক আগে থেকেই। কিছু বিশ্লেষক সতর্ক করে দিয়েছেন, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের ঘটনা বেইজিং বা অন্য শক্তিগুলোকে ওই বিরোধপূর্ণ দ্বীপের মালিকানা প্রশ্নে একতরফা পদক্ষেপ নিতে সাহসী করে তুলতে পারে। এএফপি।