নিরাপত্তা বাহিনী আমাকে হত্যার ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর অভিযোগ করেছেন, দেশটির নিরাপত্তা বাহিনী তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। দেশটির কোনো জিহাদি গোষ্ঠীকে দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানোর ষড়যন্ত্র চলছে। ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রাতে কয়েকটি টক শোতে অংশ নিয়ে আসমা জাহাঙ্গীর অভিযোগ করেন, সামরিক বাহিনী, বিশেষ করে গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) তাঁর ওপর ক্ষুব্ধ। কারণ, তিনি বেলুচ জনগণের অধিকার নিয়ে কথা বলছেন, বেলুচিস্তানের গোলযোগপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর ভূমিকার সমালোচনা করছেন।‘দায়িত্বশীল ও বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে তাঁকে হত্যার ষড়যন্ত্রের খবর ফাঁস হওয়ার পর’ আসমা জাহাঙ্গীর তাঁর জীবন নিয়ে সংশয় প্রকাশ করলেন। পাকিস্তানের মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বলেছে, ‘এই ষড়যন্ত্র শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, গণতান্ত্রিক রাষ্ট্রের বিরুদ্ধে। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসমা জাহাঙ্গীরের সংশয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।’