নিরাপত্তার অভাবে মোশাররফের বিচার মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিচার কার্যক্রম ১ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির কথা ছিল।

ইসলামাবাদের যে সড়ক দিয়ে তাঁকে আদালতে নেওয়ার কথা ছিল, সেই সড়কে বিস্ফোরক পাওয়া যায়। এ কারণে গতকাল তাঁকে আর আদালতে নেওয়া হয়নি।

ইসলামাবাদের একটি বিশেষ আদালতে ৭০ বছর বয়সী মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিচার হওয়ার কথা। ২০০৭ সালে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারির ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে তাঁর আইনজীবীরা বলছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক। মামলার প্রাথমিক শুনানি গতকাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এএফপি।