নিরাপত্তার কথা ভেবে রাহুলকে নিয়ে বিমান চালাতে চাননি পাইলট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিমানবাহিনী (আইএএফ) জানিয়েছে, নিরাপত্তার কথা বিবেচনা করেই গত মঙ্গলবার ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে আসামের কোকড়াঝাঁড় থেকে গুয়াহাটি নিয়ে যেতে অস্বীকৃতি জানান বিমানবাহিনীর এক পাইলট।সম্প্রতি সাম্প্রদায়িক দাঙ্গাকবলিত এলাকা পরিদর্শন ও বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করতে এক দিনের সফরে গত মঙ্গলবার আসাম রাজ্যে যান রাহুল। সেখানে কোকড়াঝাঁড় থেকে বিমানে গুয়াহাটি যেতে চাইলে পাইলট অস্বীকৃতি জানান। ফলে রাহুলকে তাঁর পরিকল্পনা পরিবর্তন করতে হয়।আইএএফের মুখপাত্র উইং কমান্ডার জেরার্ড গ্যালওয়ে গতকাল বুধবার জানান, প্রতিকূল আবহাওয়া ও সন্ধ্যা নেমে আসায় নিরাপত্তার কথা ভেবে রাহুল গান্ধীকে নিয়ে বিমান চালাতে অস্বীকৃতি জানান পাইলট। নিরাপত্তার কথা ভেবে পাইলট পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে আইএএফ পুরোপুরি একমত। গ্যালওয়ে আরও জানান, বিকেল পাঁচটার পর রাহুল গান্ধী যখন গুয়াহাটি যাওয়ার প্রস্তুতি নেন, তখন টানা বৃষ্টি হচ্ছিল। এ সময় বিমান চালনা কোনোভাবেই নিরাপদ ছিল না। টাইমস অব ইন্ডিয়া।