প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে ক্ষমতা ছাড়তে রাজি আছেন। গতকাল মঙ্গলবার রাশিয়ার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে সে দেশের কোমারসেন্ট পত্রিকা এ কথা জানিয়েছে।রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে ন্যাটোর প্রধান অ্যান্ডারস ফগ র্যাসমুসেনের আলোচনার একদিন পর পত্রিকাটি এ কথা জানিয়েছে। রাশিয়ার ওই কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ‘গাদ্দাফি সংকেত দিচ্ছেন, নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে তিনি ক্ষমতা ছাড়তে রাজি আছেন।’ ফ্রান্সসহ কয়েকটি দেশ গাদ্দাফিকে ওই নিশ্চয়তা দিতে রাজি আছে বলেও পত্রিকাটি জানায়।পত্রিকাটি জানায়, পদত্যাগের পর ছেলে সাইফ আল ইসলামকে যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়, গাদ্দাফি সেই অনুমতিও চাচ্ছেন। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীরা এ শর্ত না-ও মানতে পারে। এএফপি ও রয়টার্স।