প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) থেকে গতকাল রোববার নিরাপদে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। রাশিয়ার মিশন কন্ট্রোল এ খবর নিশ্চিত করেছে। ওই তিন নভোচারী হচ্ছেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী কেট রুবিন্স, রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রসকসমসের আনাতোলি ইভানিশিন ও জাপানের মহাকাশ অনুসন্ধান সংস্থার তাকুয়া ওনিশি। তিন নভোচারী পৃথিবীর কক্ষপথে থাকা ওই পরীক্ষাগারে ১১৫ দিনের মিশনে ছিলেন। তাঁদের বহনকারী সয়ুজ ক্যাপসুলটি গতকাল কাজাখস্তানের স্তেপ অঞ্চলে অবতরণ করে। মার্কিন বিজ্ঞানী রুবিন্স এই প্রথমবারের মহাকাশের মতো ইঁদুর, ভাইরাস ও ব্যাকটেরিয়ার ডিএনএর অনুক্রম নির্ধারণের গবেষণা করেন। এ গবেষণা আইএসএসএ সম্ভাব্য বিপজ্জনক জীবাণুর উপস্থিতি চিহ্নিত করা ও সেখানে নভোচারীদের রোগের চিকিৎসায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
এএফপি