নিরাপদে ফিরলেন তিন নভোচারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) পাঁচ মাসের বেশি সময় থাকার পর রাশিয়ার সয়ুজ ক্যাপসুল থেকে পৃথিবীতে নিরাপদে অবতরণ করেছেন তিন নভোচারী। গতকাল মঙ্গলবার সূর্যোদয়ের খানিক আগে কাজাখস্তানের আরকালিক স্টেশনে তাঁরা অবতরণ করেন।নভোচারীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের মাইক ফসাম, জাপানের সাতোশি ফুরুকাওয়া ও রাশিয়ার সার্গেই ভলকভ। এএফপি।