নির্দলীয় নেতা হিসেবে দেশ শাসনের অঙ্গীকার পুতিনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার নতুন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দলীয় নেতা হিসেবে দেশ শাসনের অঙ্গীকার করেছেন। গতকাল বৃহস্পতিবার কৃষ্ণ সাগরের তীরে ক্রাসনায়া পলিয়ানা স্কি রিসোর্টে বিদায়ী প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সঙ্গে আলোচনাকালে তিনি এ কথা বলেন।পুতিন ও মেদভেদেভের এই আলোচনা টেলিভিশনে সমপ্রচার করা হয়। মেদভেদেভকে পুতিন বলেন, ‘আজ এ কথা মনে করা খুব যথাযথ হবে যে প্রেসিডেন্ট একজন নির্দলীয় ব্যক্তি।’ তিনি বলেন, ‘দলমতের ঊর্ধ্বে থেকে সমগ্র রাশিয়ার মানুষের জন্য আমি কাজ করব।’রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক প্রধান পুতিন এখন ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রধান। অবশ্য তিনি দলের কার্ডধারী সদস্য নন। সমপ্রতি দলের সঙ্গে পুতিনের দূরত্ব তৈরি হয়েছে। দলটি শিগগিরই নিষিদ্ধঘোষিত বা পুনর্গঠিত হতে পারে বলে শোনা যাচ্ছে।আগামী ৭ মে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে পুতিনের। এএফপি।