নির্বাচন জরিপে এগিয়ে আছেন চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ আসন্ন নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপ্রিলেসের চেয়ে নিশ্চিতভাবে এগিয়ে রয়েছেন বলে দাবি করেছেন। মঙ্গলবার কয়েকটি জরিপের বরাত দিয়ে চাভেজ এই দাবি করেন। ব্রাজিল সফররত চাভেজ ব্রাসিলিয়ায় আর্জেন্টাইন দূতাবাস ত্যাগ করার সময় বলেন, ‘জরিপ অনুযায়ী আমরা ১৫ থেকে ২০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছি। নির্বাচনের আর মাত্র দুই মাস বাকি। আমরা নিশ্চিতভাবেই জয়ী হব।’স্বাস্থ্য সম্পর্কে প্রশ্ন করা হলে চাভেজ স্মিত হাসি দিয়ে বলেন, ‘খুব ভালো।’আগামী ৭ অক্টোবর ভেনিজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এএফপি।