নির্বাচনকে আমলে নিচ্ছে না সরকারবিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডে সরকারবিরোধীরা গত রোববার অনুষ্ঠিত নির্বাচনকে আমলে নিচ্ছে না৷ ভোট গ্রহণ বিপর্যস্ত করার পর তারা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে৷ অব্যাহত আন্দোলনের অংশ হিসেবে গতকাল ব্যাংককের কেন্দ্রস্থলে সমাবেশ করেছে বিরোধীরা৷
এদিকে থাইল্যান্ডের নির্বাচন কমিশন জানিয়েছে, রোববার বিরোধীদের বাধার কারণে ভোট গ্রহণ স্থগিত করা এলাকাগুলোতে শিগগিরই উপনির্বাচন করা হবে৷ কমিশন পার্লামেন্ট গঠনের কোরাম পূরণ করার মতো আসনের ফল িদতে না পারলে ইংলাক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন৷ তবে কবে নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, সে সম্পর্কে কমিশন কিছু জানায়নি৷
থাইল্যান্ডের প্রধানবিরোধী দল ডেমোক্র্যাট পার্টিসহ বেশ কিছু দল গত রোববার অনুষ্ঠিত নির্বাচন বর্জন করে৷ নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের দাবিতে গত নভেম্বর থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধীরা৷
রোববার অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণ চরমভাবে ব্যাহত করার পর বিরোধীরা প্রধানমন্ত্রী ইংলাকের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ায় থাইল্যান্ড আরও ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে৷
যদিও সরকারবিরোধী আন্দোলনের প্রধান নেতা সুথেপ থাগসুবান গত রোববার ঘোষণা দিয়েছেন, তাঁদের আন্দোলনে কোনো সহিংসতা থাকবে না৷ তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ঠিক রাখতে হবে৷ আমরা শান্তিপূর্ণভাবে অস্ত্র ও সহিংসতা ছাড়াই বিক্ষোভ চালিয়ে যাচ্ছি৷ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার আমাদের রয়েছে৷’
থাগসুবান ইংলাকবিরোধী আন্দোলন আরও বেগবান করতে সরকারি কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে আরও বেিশ করে সম্পৃক্ত হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান৷ বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ব্যাংককের কেন্দ্রস্থলে সমাবেশ হয়৷
সদ্য সমাপ্ত একতরফা নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, তা সরকারিভাবে জানানো হয়নি৷ তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির ৩৭৫টি আসনের মধ্যে বিরোধীদের বাধার কারণে ৬৯ আসনে ভোট গ্রহণ বিপর্যস্ত হয়েছে৷ নির্বাচনের জন্য স্থাপিত মোট ৯৪ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্র খোলাই সম্ভব হয়নি৷ ওই এলাকাগুলোতে শিগগিরই উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন৷ এই প্রক্রিয়া শেষ করতে ছয় মাসের মতো সময় লাগতে পারে৷ ফলে নির্বাচন কিমশন পার্লামেন্ট গঠনের কোরাম পূরণ করার মতো আসনের ফল িদতে না পারলে ইংলাক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পালন অব্যাহত রাখবেন৷
ইংলাকের দল পুয়ে থাই পার্টির মুখপাত্র প্রমপং নোপারিত দাবি করেন, রোববার নির্বাচনে দেশের চার কোটি ৪০ লাখ ভোটারের অর্ধেকের বেিশ ভোট দিয়েছেন৷ এর অর্থ হলো, অর্ধেকের বেশি ভোটার গণতন্ত্র চান৷
থাইল্যান্ডের শ্রমমন্ত্রী চালের্ম ইউবামরাং বলেন, রোববার অনুষ্ঠিত নির্বাচনে পুয়ে থাই পার্টি ‘২৬৫ থেকে ২৮৯টি আসন’ পেতে পারে৷
সর্বশেষ ২০১১ সালের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী ইংলাকের দল পুয়ে থাই পার্টি দেশটির ৫০০ আসনের পার্লামেন্টে অর্ধেকের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে৷ এএফপি ও সিএনএন৷