নির্বাচনী পোস্টার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে ৮ জুনের নির্বাচনকে সামনে রেখে গত শনিবার একটি পোস্টার উদ্বোধন করে লিবারেল ডেমোক্র্যাট দল। এতে দেখা যাচ্ছে, দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কনজারভেটিভ দলের নেতা থেরেসা মে’র দেহের অবয়বের সঙ্গে কট্টর ডানপন্থী রাজনীতিক নাইজেল ফারাজের মুখ। পোস্টারে লেখা ‘ভোট হার গেট হিম’। থেরেসা মে নির্বাচিত হলে ইউকিপের সাবেক নেতা নাইজেল ফারাজের কট্টর ডানপন্থী নীতির বাস্তবায়ন করবেন-এমনটি বোঝাতেই এই পোস্টার। লন্ডনের কাছে টুইকেনহ্যামে ভ্যানগাড়িতে লাগানো পোস্টারটির উদ্বোধন করেন লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা ভিন্স ক্যাবল। কেউ কেউ এই পোস্টারকে আপত্তিকর বলে সমালোচনা করেছেন।
ছবি: টুইটার থেকে নেওয়া