নির্বাচনী প্রচারণায় ঐক্যের আহ্বান সু চির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বিভিন্ন জাতি-গোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। জাতিগত সহিংসতাপ্রবণ উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গতকাল বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।শান্তিতে নোবেলজয়ী সু চি গতকাল মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন রাজ্যে নির্বাচনী প্রচারণা চালাতে যান। ২০১১ সালের মাঝামাঝি থেকে এ অঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে জাতিগত সংখ্যালঘু গেরিলাদের লড়াই শুরু হয়। আগামী ১ এপ্রিল অনুষ্ঠেয় উপনির্বাচনে নিজের দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) পক্ষে প্রচারণা চালাতেই কাচিন যান সু চি। সেখানে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘আমাদের ঐক্যের কথা ভুলে গেলে চলবে না। আমরা স্বাধীনতা পেয়েছি। কারণ, জাতিগত সংখ্যালঘুসহ আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম।’ এএফপি।