নির্বাচনী প্রচারণায় বিদেশ সফরে রমনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গত বুধবার যুক্তরাজ্যে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি। আজ শুক্রবার লন্ডনে বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ ক্রীড়া আসর অলিম্পিকের পর্দা উন্মোচিত হচ্ছে।যুক্তরাজ্য থেকে রমনি ইসরায়েল ও পোল্যান্ড সফরে যাবেন। তাঁর এই সফর মূলত নির্বাচনী প্রচারণার অংশ। সফরকারী দেশের নীতিনির্ধারক, রাজনীতিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি।লন্ডনে পৌঁছার পর অলিম্পিক আসরের প্রস্তুতি নিয়ে রমনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এখানকার কিছু বিষয়ে বিশৃঙ্খলা রয়েছে।’ এ ছাড়া এত বড় আসরের নিরাপত্তায় বেসরকারি প্রতিষ্ঠানের যুক্ত থাকার বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পররাষ্ট্রনীতি বিষয়ে রমনির দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে সমালোচকেরা ইতিমধ্যে নানা প্রশ্ন উত্থাপন করেছেন। তাই এসব সফরের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধি এবং তাঁর নেওয়া পররাষ্ট্রনীতির কার্যকারিতার সপক্ষে প্রচারণা চালাবেন।এদিকে লন্ডন সফরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ, পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ, লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড, সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে রমনির। বিবিসি ও এএফপি।