যুক্তরাজ্যের এবারের নির্বাচনে রাজনীতিক ও অন্যরা নানা রকম উক্তি করেছেন। নির্বাচিত কিছু উক্তি তুলে ধরা হলো:ফেব্রুয়ারি ২০, গর্ডন ব্রাউন: আমি জানি, লেবার পার্টি সবকিছু ভালো করেনি। আমি নিজেও সবকিছু ঠিক করিনি।মার্চ ৩০, টনি ব্লেয়ার: সামনে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তবে সমুদ্র এখনো উত্তাল হলেও ঝড় কমে এসেছে।এপ্রিল ৬, লর্ড কিনক: ক্যারিশমা দেখতে চাইলে টিকিট কিনে সিনেমায় যান। আর ব্রিটেনের অর্থনীতি ঠিকঠাক রাখতে হলে লেবার পার্টিকে ভোট দিতে হবে।এপ্রিল ৬, গর্ডন ব্রাউন: অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম নিশ্চিত করা, ভবিষ্যতের জন্য শিল্পকে পুনর্গঠিত করা এবং ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির কঠিন কাজ অব্যাহত রাখতে ব্রিটিশ জনগণকে আমি সুস্পষ্ট ও স্থির সিদ্ধান্ত নিতে বলব।এপ্রিল ৭, ডেভিড ক্যামেরন: এ সরকার শেষ পর্যন্ত দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির বারোটা বাজিয়ে ছাড়বে।এপ্রিল ১২, নিক ক্লেগ: খুব ব্যস্ত, দীর্ঘ একটা দিনের শেষে আমি চুপি চুপি পেছনের বাগানে গিয়ে সিগারেটে দুটো টান দিই। আর এটা দেখলে মিরিয়াম (স্ত্রী) রেগে কাঁই হয়ে যায়।এপ্রিল ১২, ব্রাউন প্রসঙ্গে নিক ক্লেগ: তিনি একজন মরিয়া হয়ে ওঠা রাজনীতিক। তাঁকে আমি বিশ্বাস করতে পারছি না।এপ্রিল ২২, ক্যামেরন ও ক্লেগকে ইঙ্গিত করে গর্ডন ব্রাউন: গোসলের সময় আমার দুই বাচ্চার দুষ্টুমির কথা মনে করিয়ে দেন এঁরা দুজন।মে ২, টেরি লিহি: (যুক্তরাজ্যের সুপারস্টোর জায়ান্ট টেসকোর মালিক) টেসকো রাজনীতির বিজয়ী বা বিজিত নির্ধারণ করে না।মে ৩, গর্ডন ব্রাউন: আমি ব্রিটেনের সবচেয়ে আশাবাদী লোক। কারণ ভবিষ্যতের জন্য আমার একটা পরিকল্পনা আছে।মে ৪ টনি ব্লেয়ার: এটা নিশ্চিত যে আমাদের সামনে এক কঠিন লড়াই।মে ৪, মানিশ সুদ (লেবার দলের নেতা): আমার ধারণা, ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে খারাপ প্রধানমন্ত্রী হচ্ছেন গর্ডন ব্রাউন।ব্রাউনের সব নীতিই দেশে বিপর্যয় ডেকে এনেছে। অভিবাসীদের সংখ্যা দিনদিন বাড়ছে। তারা সমাজে নানা রকম সমস্যা সৃষ্টি করছে। এ জন্য ব্রাউনের উচিত ব্রিটেনের জনগণ ও রানির কাছে ক্ষমা চাওয়া।