নির্বাচনে জিতলেও নিজেকে রক্ষা করতে পারবেন না অ্যাসাঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন কূটনীতিকদের গোপন তারবার্তা প্রকাশ করে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তা থেকে রক্ষা পেতে অস্ট্রেলীয় পার্লামেন্টের একটি আসনে জয়ী হওয়াটাই তাঁর জন্য যথেষ্ট নয় বলে বিশেষজ্ঞরা মনে করছেন।অ্যাসাঞ্জ অস্ট্রেলীয় পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার তিনি সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, বাকস্বাধীনতা রক্ষা ও আদালতের নিগ্রহমূলক আদেশের বিরুদ্ধে পার্লামেন্টকে তিনি শক্তি হিসেবে কাজে লাগাতে চান।কিন্তু অ্যাসাঞ্জের এ ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন পার্লামেন্ট বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার সিনেটের সাবেক কর্মকর্তা হ্যারি ইভাঞ্জ বলেন, তিনি যতটা সহজ ভাবছেন বিষয়টি ততটা সহজ নয়। রয়টার্স।