নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে ইমরানের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে ইমরান খানের দল দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে। যদিও দলটি আসন পাওয়ার দিক থেকে তৃতীয় স্থান লাভ করে। গতকাল প্রকাশিত উপাত্তে এ তথ্য জানা গেছে।ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গত ১১ মের নির্বাচনে ভোট পেয়েছে ৭৭ লাখ। দলটি জাতীয় পরিষদে আসন পেয়েছে ২৮টি। তবে ৩২টি আসনে জয় পেলেও সাবেক ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রাপ্ত ভোটের সংখ্যা ৬৯ লাখ।নির্বাচনে বিজয়ী দল নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) ১২৬টি আসন লাভের বিপরীতে ভোট পেয়েছে এক কোটি ৪৯ লাখ।নির্বাচন কমিশন বলেছে, নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পড়েছে। ২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনের চেয়ে এ হার অনেকটাই বেশি। সেবার এই হার ছিল ৪৪ শতাংশ। এবারই প্রথমবারের মতো কোনো গণতান্ত্রিক সরকার তার পূর্ণ পাঁচ বছরের মেয়াদ শেষ করেছে। এ মেয়াদ শেষে ঐতিহাসিক নির্বাচনটি অনুষ্ঠিত হলো। এএফপি।