নির্বাচনে লড়তে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় নির্বাচনে সিনেটের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে ভিক্টোরিয়া রাজ্য থেকে তিনি লড়বেন। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।অ্যাসাঞ্জ এখন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে অবস্থান করছেন। গত বছরের জুনে তিনি সেখানে আশ্রয় নেন।উইকিলিকসের অস্ট্রেলিয়ান সিটিজেনস অ্যালায়েন্সের (ডব্লিউএসিএ) মুখপাত্র স্যাম কাস্ত্রো জানান, গত বুধবার প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য অ্যাসাঞ্জের আবেদন অস্ট্রেলীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। অ্যাসাঞ্জের স্বাক্ষরসহ আবেদনপত্রটি তাঁর হয়ে জমা দেওয়া হয়েছে।কাস্ত্রো জানান, জাতীয় পরিষদের ১০ জন সদস্য নিয়ে উইকিলিকস পার্টি গঠন করা হবে। এক সপ্তাহের মধ্যে সম্মেলন করবেন তাঁরা। পিটিআই।