নির্বাচনের দিনও দেশে থাকবেন না বিলাওয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ মে সাধারণ নির্বাচনের দিন দেশে উপস্থিত থাকবেন না পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো। নিরাপত্তাজনিত হুমকির কারণে তিনি দেশে আসছেন না বলে দলীয় সূত্রে জানা গেছে।পিপিপি সূত্র জানিয়েছে, নির্বাচন উপলক্ষে কোনো ধরনের সভা-সমাবেশে বক্তব্য দেবেন না বিলাওয়াল।পিপিপির কেন্দ্রীয় নেতা তাজ হায়দার জানান, বিলাওয়ালের জীবনের প্রতি চরম হুমকির কারণে তাঁকে দলীয়ভাবে প্রচারণায় নেতৃত্ব না দিতে পরামর্শ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা বেনজির ভুট্টোকে হারিয়েছি। বিলাওয়ালকে নিয়ে ঝুঁকি নিতে চাই না।’বিলাওয়াল ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন। তবে তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে সম্পর্কে তাজ হায়দার কিছু জানাননি। ডন।