নির্বাচনের পর সিপিএমের প্রথম মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে গত বছর অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের পরাজয়ের পর দলটির প্রধান শরিক সিপিএম রাজ্যটিতে গতকাল রোববার প্রথমবারের মতো এক মহাসমাবেশ করেছে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।মহাসমাবেশে বক্তব্য দেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সিপিএম নেতা ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকাশ কারাত ও মোহাম্মদ আমীন।