নির্বাচিত হলে পশ্চিম তীর থেকে বসতি সরাব না: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি যদি আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে পুনর্নির্বাচনে জয়ী হন, তাহলে পশ্চিম তীরে গড়ে ওঠা ইহুদি বসতি সরিয়ে আনবেন না। গতকাল শুক্রবার ইসরায়েল থেকে প্রকাশিত দৈনিক মারিভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দৈনিকটির পক্ষ থেকে নেতানিয়াহুকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি এই প্রতিশ্রুতি দিচ্ছেন (নির্বাচিত হলে) পরবর্তী চার বছরে পশ্চিম তীর থেকে কোনো বসতি সরানো হবে না? এর জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ’। তিনি বলেন, ‘বুলডোজার দিয়ে ইহুদি বসতি গুঁড়িয়ে দেওয়ার দিন আমরা পেছনে ফেলে এসেছি। এমন দিন সামনে আসবে না। আমাদের কাজই তা প্রমাণ করেছে।’ নেতানিয়াহু বলেন, ‘আমরা কোনো বসতি সরাব না, বরং বাড়াব।’ তিনি আরও বলেন, ‘তাঁর সরকার প্রথমবারের মতো সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। কেউ আমাকে ইসরায়েলের প্রতি ভালোবাসা বা ইহুদিদের প্রতিশ্রুতির ব্যাপারে কোনো শিক্ষা দিতে পারবে না।’ ইসরায়েলের সরকারি বেতারের রাজনৈতিক ধারাভাষ্যকার হানান ক্রিস্টাল বলেছেন, নেতানিয়াহু তাঁর নির্বাচনী প্রচারণার চূড়ান্ত পর্বেরয়েছেন। তাঁর নেতৃত্বাধীন লিকুদ পার্টির প্রতি সাধারণইহুদিদের জনপ্রিয়তা বাড়াতে বসতি স্থাপন প্রশ্নে তিনি আরও কট্টর অবস্থান নিয়েছেন। বিভিন্ন জরিপ বলছে, আগামীসপ্তাহে অনুষ্ঠেয় সাধারণনির্বাচনে নেতানিয়াহু কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ীহতে পারেন। ১৯৬৭ সালের আরব-ইসরায়েলযুদ্ধের পর পশ্চিমতীর ও পূর্বজেরুজালেমে এ পর্যন্ত প্রায় একশটি বসতি গড়ে তোলা হয়েছে। এসব বসতিতে প্রায়পাঁচ লাখ ইহুদি বসবাস করছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এই বসতিকে অবৈধ বলে আখ্যায়িত করলেও ইসরায়েল বসতি স্থাপন অব্যাহত রেখেছে। এএফপি।