নির্যাতনে শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে নারী নির্যাতনে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এ তথ্য জানিয়েছে। ব্যুরোর ২০১৩ সালের প্রতিবেদনে বলা হয়, ওই বছর পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৮ হাজার ১১৬টি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান ও অন্ধ্র প্রদেশ। এখানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৫ হাজার ৮৪টি। পাশাপাশি নারী অপহরণের ঘটনায় পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। গত বছর এই রাজ্যে অপহরণের ঘটনা ঘটেছে তিন হাজার ৮৩০টি। এ ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বিহার, আসাম ও রাজস্থান। কলকাতা প্রতিনিধি।