নিলামে উঠছে ওয়ারহলের মাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ারহলের আঁকা মাও
ওয়ারহলের আঁকা মাও

মার্কিন চিত্রকর অ্যান্ডি ওয়ারহলের আঁকা চীনের বিপ্লবী নেতা মাও সে তুংয়ের একটি প্রতিকৃতি নিলামে উঠছে। মাওয়ের লিটল রেড বুক এ থাকা একটি আলোকচিত্র অবলম্বনে আঁকা ওই প্রতিকৃতি খুব বিখ্যাত হয়েছিল। নিলাম আয়োজকদের আশা, নিলামে ছবিটির দাম দেড় কোটি মার্কিন ডলার পর্যন্ত উঠতে পারে।
‘পপ আর্ট’ হিসেবে পরিচিত শিল্পকলার অন্যতম পুরোধা অ্যান্ডি ওয়ারহল ২০ শতকের কয়েকজন বিখ্যাত ব্যক্তির প্রতিকৃতি এঁকেছিলেন। তাঁদের মধ্যে আছেন হলিউড তারকা মেরিলিন মনরো।
মাওয়ের ছবিটি ২০১৪ সালে লন্ডনে নিলামে ৯৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ছবিটির বর্তমান মালিক (পরিচয় প্রকাশ করা হয়নি) হংকংয়ে নিলাম প্রতিষ্ঠান সাদবির মাধ্যমে বিখ্যাত প্রতিকৃতিটি বিক্রি করতে রাজি হয়েছেন। আগামী ২ এপ্রিল ছবিটির নিলাম অনুষ্ঠিত হবে। একজন চীনা ক্রেতা ছবিটি কেনার মাধ্যমে এর ‘স্বদেশ প্রত্যাবর্তন’ ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।