নিলামে উঠছে ক্যাপ্টেন ব্লাইয়ের দুটি পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমাঞ্চকর ব্রিটিশ নৌ-বিদ্রোহ থেকে বেঁচে যাওয়া ক্যাপ্টেন উইলিয়াম ব্লাইয়ের দুটি দুর্লভ স্বর্ণপদক আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে নিলামে উঠছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই নিলাম চলবে। পদক দুটি কমপক্ষে দুই লাখ ৭০ হাজার মার্কিন ডলারে বিক্রি হবে বলে আশা করছে মেলবোর্নের নিলামকারী প্রতিষ্ঠান। ‘মিউটিনি অন দ্য বাউন্টি’ নামে পরিচিত আলোচিত ওই নৌ-বিদ্রোহ ১৭৮৯ সালের ২৮ এপ্রিল ব্রিটিশ রাজকীয় নৌবহর ‘এইচএমএস বাউন্টি’তে সংঘটিত হয়। ফ্লেচার ক্রিশ্চিয়ান নামের এক নাবিক বিদ্রোহে নেতৃত্ব দেন। বিদ্রোহীরা ক্যাপ্টেন ব্লাই ও তাঁর ১৮ সহযোগীকে ছোট্ট একটি নৌকায় চড়িয়ে সমুদ্রে ভাসিয়ে দেন। এরপর তাঁরা মানচিত্র বা সমুদ্রে চলাচল উপযোগী কোনো ধরনের সহায়তা ছাড়াই সমুদ্রে একটানা ৪৭ দিনের কঠিন পথ পাড়ি দেন। এএফপি।