প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার বিজয়ী যুক্তরাষ্ট্রের খ্যাতনামা গীতিকার ও গায়ক বব ডিলান এবং যুক্তরাজ্যের জনপ্রিয় সংগীতশিল্পী এরিক ক্ল্যাপটনের কিছু বিখ্যাত গানের মূল পাণ্ডুলিপি নিলামে উঠছে। নিলাম প্রতিষ্ঠান সাদাবিজ গত সোমবার এ কথা জানায়। আগামী শনিবার নিউইয়র্ক শহরে অনুষ্ঠেয় ওই নিলামে ডিলানের জনপ্রিয় ‘ব্লোইন ইন দ্য উইন্ড’ ও ১৯৬০-এর দশকের ‘দিস হুইলস অন ফায়ার’ গানের পাণ্ডুলিপি তিন থেকে পাঁচ লাখ ডলারে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। নীলামঘর সাদাবিজকে উদ্ধৃত করে একজন বিশেষজ্ঞ বলেন, ‘ব্লোইন ইন দ্য উইন্ড’-এর জানা চারটি পাণ্ডুলিপির একটি এ নিলামে উঠছে।
এএফপি