নিলামে নেপোলিয়নের একগুচ্ছ চুল ১৩ হাজার ডলারে বিক্রি
ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একগুচ্ছ চুল নিউজিল্যান্ডে নিলামে ১৩ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিলাম প্রতিষ্ঠান ‘আর্ট+অবজেক্ট’-এর ব্যবস্থাপনা পরিচালক হামিশ কোনি জানিয়েছেন, লন্ডনের এক ব্যক্তি গত মঙ্গলবার চুলগুলো কিনে নিয়েছেন। তাঁর পরিচয় জানানো হয়নি।সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় ১৮২১ সালে নেপোলিয়নের মৃত্যু হয়। তিনি যেদিন মারা যান সেদিন সকালেই মাথা থেকে চুল কেটে নেওয়া হয়েছিল।চুলসহ নেপোলিয়নের আরও প্রায় ৪০টি সামগ্রী নিলামে তোলা হয়েছিল। ব্রিটেন যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে ১৮১৫ সালে সেন্ট হেলেনায় নির্বাসনে পাঠায়। সেখানে মারা যাওয়ার আগ পর্যন্ত তাঁর দেখাশোনার দায়িত্বে ছিলেন ব্রিটিশ সামরিক কর্মকর্তা ডেনজিল ইবেটসন। তিনিই নেপোলিয়নের চুলসহ ওই সব জিনিস সংগ্রহ করে নিজের কাছে রেখেছিলেন। ইবেটসনের বংশধরেরা এখন সেগুলো নিলামে বিক্রি করল।ইবেটসনের ডায়েরিটি বিক্রি হয়েছে ছয় হাজার ৬০০ ডলারে। নেপোলিয়নের সঙ্গে ইবেটসনের আলাপচারিতা লেখা রয়েছে ওই ডায়রিতে। এএফপি।