নিলামে পপসম্রাট মাইকেল জ্যাকসনের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলীয় চিত্রশিল্পী-ভাস্কর ব্রেট-লিভিংস্টোন স্ট্রংয়ের আঁকা প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের একটি ছবি অনলাইনে নিলামে তোলা হয়েছে। অনলাইনে নিলামকারী প্রতিষ্ঠান ইবে ডটকম ওয়েবসাইটে এ নিলাম চলছে। ১৯৯০ সালে ওই একবারই মাইকেল কোনো শিল্পীর অনুরোধে ছবি আঁকার জন্য সময় দিয়েছিলেন। বেগুনি রঙের জ্যাকেট গায়ে একটি বই হাতে চেয়ারে বসে থাকাবস্থায় মাইকেলের এ ছবিটি আঁকা।যুক্তরাষ্ট্রভিত্তিক ডেইলি স্টার পত্রিকায় বলা হয়েছে, ছবিটি প্রথমে জাপানের ব্যবসায়ী হিরোমিচি সায়েকির কাছে ১৪ লাখ পাউন্ডে বিক্রি করা হয়েছিল ১৯৯০ সালে। পরে খেলনা নির্মাতা মার্টি আব্রামস ১৯৯২ সালে হিরোমিচির কাছ থেকে ঋণের বিনিময় হিসেবে ওই ছবির মালিকানা পান।এখন আব্রামস ইবে ডটকমে ছবিটি নিলামে তুলেছেন। আগামী ১২ এপ্রিল এ নিলাম শেষ হবে। আব্রামস দাবি করেন, ২০০০ সালে ছবিটির দাম উঠেছিল ৩৫ লাখ ডলার। তবে তিনি আশা করছেন, নিলামে আরও বেশি দামে এটি বিক্রি হবে।আব্রামসের বরাত দিয়ে ওয়েবসাইটে বলা হয়েছে, ‘দীর্ঘ কঠিন সময়েও আমি এটি ধরে রেখেছিলাম। পপতারকার মৃত্যুর পর তাঁর গান ও সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে ইতিবাচক সাড়া দেখে আমি ভেবেছি, এটাই ছবিটি বিক্রি করার উপযুক্ত সময়।’ হিন্দুস্তান টাইমস অনলাইন।