নিলামে বিক্রি হলো প্রিসলির বাইবেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় মার্কিন সংগীত তারকা এলভিস প্রিসলির বাইবেল নিলামে বিক্রি হয়েছে। এর দাম উঠেছে ৯৪ হাজার ডলার। নিলামকারী প্রতিষ্ঠান ওমেগা অকশনস গ্রেটার ম্যানচেস্টারে এই নিলামের আয়োজন করেছিল।১৯৫৭ সালে প্রিসলির এক আত্মীয় বাইবেলটি তাঁকে উপহার দিয়েছিলেন। গ্রেসল্যান্ডের বাড়িতে প্রথম বড়দিনের উৎসব উদ্যাপন উপলক্ষে তাঁকে এক হাজার ৬০০ পৃষ্ঠার বাইবেলটি দেওয়া হয়। এতে তাঁর লেখা একটি টীকা রয়েছে। প্রিসলি ১৯৭৭ সালের ১৬ আগস্ট মাত্র ৪২ বছর বয়সে মারা যান। ওই বাইবেলসহ প্রিসলির ব্যবহূত শতাধিক জিনিসপত্র নিলামে তোলা হয়েছিল। একজন নিলামকারী কর্মকর্তা জানান, অনলাইন নিলামে প্রায় ৩০০ ক্রেতা অংশ নিয়েছিলেন। তবে সর্বোচ্চ দর হাকা তিন ব্যক্তির একজন সেই বাইবেলটি কিনে নেন। বিবিসি।