প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের বামপন্থী এক কর্মী হত্যায় জড়িত থাকার অপরাধে সে দেশের একটি কট্টর ডানপন্থী সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিচ্ছে সরকার। গত শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শিগগিরই কট্টর ডানপন্থী রেভল্যুশনারি ন্যাশনালিস্ট ইয়ুথ (জেএনআর) সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। গত বুধবার প্যারিসে সংঘর্ষের সময় বামপন্থী কর্মী ক্লেমন্ত মেরিককে (১৮) পিটিয়ে গুরুতর আহত করা হয়। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। থার্ডওয়ে নামে কট্টর ডানপন্থী আন্দোলনের জঙ্গি শাখা জেএনআর। বিবিসি।