নিষেধাজ্ঞা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নির্বাচন কমিশন উত্তর প্রদেশে নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী অমিত শাহ ও সমাজবাদী পার্টির (এসপি) নেতা আজম খানের যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। গতকাল শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি তাঁদের বিরুদ্ধে এফআইআর গঠনেরও আদেশ দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেল পাঁচটার মধ্যে এই আদেশ মানতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে কমিশন। পিটিআই।