নিষেধাজ্ঞা অনুমোদন ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের কাছ থেকে তেল কিনছে—এমন আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ অনুমোদন করেছেন। গত শুক্রবার এক বিবৃতিতে ওবামা বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিলেও কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এর কারণ, বিশ্ববাজারে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল রয়েছে। এর পরও বিশ্ব তেলের বাজার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন তিনি।ওবামার নতুন এ সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে তেলের দাম আরেক দফা বাড়তে পারে—এমন আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এ নিষেধাজ্ঞা আরোপের ফলে যেসব বিদেশি ব্যাংক এখনো ইরানের তেল নিয়ে ব্যবসায়িক লেনদেন করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে যুক্তরাষ্ট্র।পর্যবেক্ষকদের ধারণা, নতুন এ নিষেধাজ্ঞার মুখে তেহরান ও তাদের তেল ক্রেতাদের ওপর বিরূপ প্রভাব পড়বে। এর ফলে বিভিন্ন প্রতিষ্ঠান ও দেশকে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, নয়তো ইরানের তেল কেনা—এই দুটির যেকোনো একটি বেছে নিতে হবে। বিবিসি ও এএফপি।