নিষেধাজ্ঞা উঠে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামে সামরিক মারণাস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের একসময়ের ঘোরতর শত্রু হিসেবে বিবেচিত কমিউনিস্ট রাষ্ট্র ভিয়েতনাম সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ত্রান দাই কুয়াংয়ের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বারাক ওবামা এ ঘোষণা দেন। ওবামা বলেন, ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে মারণাস্ত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ওবামা এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তির সঙ্গে টেক্কা দিতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও দাবি করেন। এর আগে সোমবার ভিয়েতনামের প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে কমিউনিস্ট নেতা হো চি মিনের মূর্তির সামনে এই দুই নেতা হাত মেলান।
এএফপি