নিষ্ক্রিয় করতে সরানো হলো ৪৫ হাজার লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির পশ্চিমাঞ্চলীয় কোবলেঞ্জ শহরের রাইন নদীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিশালাকৃতির একটি বোমা পাওয়া গেছে। এটি নিষ্ক্রিয় করতে ওই এলাকা থেকে প্রায় ৪৫ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়।গতকাল শনিবার শহরের কর্মকর্তারা জানান, ১ দশমিক ৮ টন ওজনের বোমাটি আজ রোববার সকালে নিষ্ক্রিয় করা সম্ভব হবে। এ জন্য ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটারের মধ্যে থাকা সব বাসিন্দাকে এক দিনের জন্য সরিয়ে নেওয়া প্রয়োজন। ওই কর্মকর্তা জানান, সাতটি নার্সিং হোম, দুটি হাসপাতাল এবং একটি কারাগার থেকেও লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকা ও প্রায় ১৩০ কিলোমিটার দূরের ফ্রাঙ্কফুর্টে ট্রেন ও যানবাহন বন্ধ থাকবে।দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাজ্য ওই বোমাটি ফেলে। গত সপ্তাহে নদীর পানি কমে গেলে বোমাটি বের হয়ে আসে। এপি।