নিহত দুই শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি তিউনিসিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে ২১৯ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল বুধবার জাতিসংঘের একটি তদন্ত দলের প্রধান বাকরে ওয়ালি এনডিয়ায়ে জানান, ওই সময় দেশটির কারাগারের ভেতরে সহিংস ঘটনায় নিহত হয় ৭২ জন। এর আগে সরকার নিহতের সংখ্যা মাত্র ৭৮ জন বলে উল্লেখ করে। গত ১৪ ডিসেম্বর বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট বেন আলী সৌদি আরব পালিয়ে যান। বিবিসি। এক বছরের শিশুও!সুইজারল্যান্ডের নার্সিং হোমের এক কর্মী তিন দশক ধরে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুসহ শতাধিক ব্যক্তিকে যৌন নির্যাতন চালিয়েছেন। সম্প্রতি পুলিশের জিজ্ঞাসাবাদে ৫৪ বছর বয়সী ওই কর্মী এ কথা স্বীকার করেন। গত মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশ জানায়, ১৯৮২ সাল থেকে ওই ব্যক্তি জার্মানি ও সুইজারল্যান্ডের নয়টি নার্সিং হোমে কাজ করেন। ওই সময় থেকে তিনি নার্সিং হোমে আশ্রিত ১১৪ জনের ওপর যৌন নির্যাতন চালান। এর মধ্যে এক বছরের শিশুও রয়েছে। রয়টার্স।হামলার আশঙ্কায় আল-কায়েদার হামলার আশঙ্কায় চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট ব্যাংককে সতর্ক করে নিরাপত্তা জোরদারের আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ও নিউইয়র্ক পুলিশ বিভাগ এক ব্রিফিংয়ে ব্যাংকের কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করার আহ্বান জানায়। গত মাসে ইয়েমেন-ভিত্তিক আল-কায়েদা তাদের অনুসারীদের ব্যাংক ও আন্তর্জাতিক বহুজাতিক কোম্পানিগুলোতে হামলা চালানোর আহ্বান জানায়। এএফপি।