প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের সরকারি সেনা ও আল-কায়েদার সঙ্গে যুক্ত চরমপন্থীদের সংঘর্ষে নিহত মানুষের সংখ্যা ১৪-তে দাঁড়িয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রত্যন্ত সুলু দ্বীপে এ সংঘর্ষ হয়। সামরিক বাহিনীর এক মুখপাত্র গত রোববার এ কথা জানিয়েছেন। মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ডোমিঙ্গ তুতান বলেন, সেনারা জঙ্গি সংগঠন আবু সায়াফের সদস্যদের খুঁজছেন। তাঁরা মনে করেন, স্থানীয় বাসিন্দাদের অপহূত হওয়ার হার বেড়ে যাওয়ার পেছনে এই সংগঠনের সদস্যরা দায়ী। ব্রিগেডিয়ার তুতান বলেন, প্রথম দিনের সংঘর্ষে সায়াফের পাঁচ সদস্য ও সাত সেনা নিহত হয়েছেন। এএফপি।