নিহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের করাচিতে প্রতিদ্বন্দ্বী দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গতকাল বুধবার রক্তক্ষয়ী সংঘর্ষে ১৪ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৯ জন। আহত ব্যক্তিদের বেশির ভাগই স্কুলছাত্র। পাকিস্তানে কয়েক বছরে ঘটা সহিংস ঘটনাগুলোর মধ্যে এটাকেই সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফয়সাল বশির বলেন, সশস্ত্র উভয় গ্রুপের লোকজন প্রথমে একে অন্যের বিরুদ্ধে ব্যাপক গুলি ছোড়া শুরু করে। এ সময় বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে শিশুরা আহত হয়। একপর্যায়ে উভয় পক্ষ রকেটচালিত গ্রেনেড ও হাতবোমা ব্যবহার করে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে। এএফপি।