নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার রাজধানী নমপেনে গতকাল শুক্রবার বিক্ষোভের সময় মিলিটারি-পুলিশের গুলিতে তিনজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন। মজুরি বাড়ানোর দাবিতে দেশটির অন্তত সাড়ে তিন লাখ শ্রমিক গত
বৃহস্পতিবার থেকে ধর্মঘট পালন করছেন। গতকাল মিলিটারি-পুলিশ রাজধানীর একটি কারখানার বাইরে অবস্থানরত কয়েক হাজার শ্রমিককে ছত্রভঙ্গ করতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। শ্রমিকেরা পাথর ও
বোতল ছুড়ে মারেন। পরে তাঁদের লক্ষ্য করে মিলিটারি-পুলিশ গুলি ছোড়ে। রয়টার্স।