প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ইসলামাবাদের মসজিদে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১০৩ জনের পরিবারকে সমানভাবে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরী, বিচারপতি জাওয়াদ এস খাজা ও বিচারপতি খিলজি আরিফ হুসেইন সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলার শুনানি শেষে এই নির্দেশ দিয়ে একটি রুল জারি করেন।আদালতে শুনানির সময় বিচারপতি জাওয়াদ এস খাজা বলেন, লাল মসজিদ অভিযানে যাঁরা নিহত হয়েছেন তাঁরা সবাই নির্দোষ। তাঁদের বিরুদ্ধে পুলিশও অপরাধের কোনো অভিযোগ খুঁজে পায়নি। এ সময় ইসলামাবাদ পুলিশ লাল মসজিদ অভিযান সংক্রান্ত দুটি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করে।২০০৭ সালের জুলাইতে লাল মসজিদে অবস্থান নেয় ইসলামি জঙ্গিরা। পরে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। এতে প্রায় ১৫৪ জন নিহত হন। ডন নিউজ।