নিহতের সংখ্যা বেড়ে ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার প্রাণকেন্দ্র পার্কস্ট্রিটের বহুতল ভবন ’স্টিফেন কোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার রাত নয়টা পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়। গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে এলে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ভবনের বিভিন্ন তলা থেকে আরও ২০ জনের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেন। অগ্নিকাণ্ডে আহত ২০ জন পিজি হাসপাতালসহ শহরের তিনটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার গভীর রাতে স্থানীয় বাসিন্দারা ২৯ জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা স্থানীয় থানায় জমা দিয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে শতাধিক বছরের এই বাড়ির একমাত্র সিঁড়িটি ভেঙে পড়ে। সিঁড়ির নিচে বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারে বলে তাঁরা মনে করছেন। এখন সেখানে উদ্ধার অভিযান চলছে। বহুতল ভবনের পাঁচতলায় গতকাল দুপুর দুইটার দিকে লিফট থেকে এই আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪৫টি ইউনিট যোগ দেয়। আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে এম নারায়ণন, রেলমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, দমকলমন্ত্রী প্রতীম চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র বিকাশ ভট্টাচার্য প্রমুখ।