নিয়ন্ত্রণের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল গতকাল শনিবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অ্যাডিলেড শহরের উত্তর-পূর্বে অবস্থিত অ্যাডিলেড হিলস এলাকায় গত শুক্রবার থেকে ওই আগুনে বেশ কিছু ঘরবাড়ি পুড়ে গেছে। দমকা বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে দাবানল নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে। ওই এলাকায় ১৯৮৩ সালের পর এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ। অ্যাডিলেড হিলসের জনসংখ্যা প্রায় ৪০ হাজার। ১৫৪ হেক্টর জমিতে শুরু হয়ে শুক্রবার দুপুরের মধ্যে দাবানল চার হাজার ৭৪১ হেক্টর এলাকা গ্রাস করে।
এএফপি