নিয়মিত ব্যায়ামে আয়ু বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনে ১৫ মিনিটের ব্যায়াম তিন বছর আয়ু বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে মৃত্যুঝুঁকি কমাতে পারে ১৪ শতাংশ। তাইওয়ানে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।তাইওয়ানের জাতীয় স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট ও চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের যৌথ উদ্যোগে এ গবেষণাটি করা হয়েছে।চার লাখ ১৬ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর পরিচালিত এ গবেষণার ফলাফলে দেখা গেছে, দিনে ১৫ মিনিট বা সপ্তাহে ৯০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম যে কারও জীবনে তিন বছরের আয়ু যুক্ত করতে পারে।শরীর ঠিক রাখার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম করার জন্য সুপারিশ করেছে। হাঁটা, মোটরসাইকেল চালানো ও সাঁতার কাটার মাধ্যমে এ ব্যায়াম হতে পারে।তবে সর্বশেষ এ গবেষণায় বলা হয়েছে, ৩০ মিনিটের জায়গায় কেউ যদি প্রতিদিন ১৫ মিনিটও ব্যায়াম করে, তাহলে সেটা শরীরের জন্য খুবই উপকারী। গবেষকেরা দেখেছেন, যারা প্রতিদিন অন্তত ১৫ মিনিট করে ব্যায়াম করে, তাদের হূদেরাগে আক্রান্ত হওয়ার ঝুঁকি যারা ব্যায়াম একেবারেই করে না, তাদের চেয়ে ১৪ শতাংশ কম।গবেষকেরা তাঁদের প্রতিবেদনে উল্লেখ করেছেন, চীন, জাপান ও তাইওয়ানসহ পূর্ব এশিয়ার দেশগুলোর জনগণের মধ্যে ব্যায়ামের অভ্যাস খুব কম। সে তুলনায় পশ্চিমারা অনেক বেশি শরীরচর্চা করে। গবেষকরা বলেন, বিশ্ব স্বাস্থ্যসংস্থার সুপারিশঅনুযায়ী প্রত্যেকের উচিত নিয়মিত শরীরচর্চা করা। এতে শরীর সুস্থ থাকার পাশাপাশি মৃত্যুঝুঁকিও কমবে।এ ছাড়া অস্ট্রেলিয়ার পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, অনেক সময় ধরে বসে টেলিভিশন দেখার ফলে আয়ু কমে যায়। কারণ, যারা বসে বসে টিভি দেখে, তারা শরীরচর্চা কম করে। বিবিসি।