নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন সোনিয়া গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল সোমবার দেশে ফিরেছেন। গত ২৭ ফেব্রুয়ারি এই লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রে যান।উত্তর প্রদেশসহ ভারতের পাঁচটি রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনার এক দিন আগে সোনিয়া দেশে ফিরলেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে উত্তর প্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডে কংগ্রেসের সভানেত্রী ব্যাপক প্রচারণা চালান। দলটির মহাসচিব ও প্রচার বিভাগের প্রধান জনার্ধন দ্বিবেদী জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে কংগ্রেসের সভানেত্রী ফিরে এসেছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।সোনিয়া গান্ধী (৬৫) গত আগস্টে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে তাঁর দেহে অস্ত্রোপচার হয়। এ ব্যাপারে অবশ্য বিস্তারিত জানানো হয়নি। পিটিআই।