নীতিশ কুমারের নেতৃত্বাধীন জোটের বিপুল বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত কাজে লাগল না কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর নির্বাচনী ম্যাজিক কিংবা লালু প্রসাদ যাদবের নির্বাচনী যুদ্ধে জয়ের হুংকার। বরং বিহার রাজ্য বিধানসভার নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন সংযুক্ত জনতা দল বিজেপি জোট।২৪৩টি আসনের মধ্যে এ পর্যন্ত ২৩৫টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সংযুক্ত জনতা দল -বিজেপি জোট পেয়েছে ১৯৯টি আসন। লালু-রামবিলাসের জোট ১৯টি এবং কংগ্রেস জিতেছে তিনটি আসনে।কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই জানায়, ‘বিহারের নির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে আমাদের দলকে একেবারে শূন্য থেকে শুরু করতে হবে।’ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বলেন, এ ভোট উন্নয়নের জন্য। এটা পরিষ্কার যে বিহারের জনগণ চায়, বিহার উন্নয়নের পথে থাকুক।নির্বাচনের পর বিভিন্ন জনমত সমীক্ষায় আভাস পাওয়া গিয়েছিল, নীতিশ কুমারের নেতৃত্বাধীন জোটই জিততে চলেছে।বিহার রাজ্য বিধানসভার নির্বাচন হয়েছে ছয় দফায়। শুরু হয়েছিল গত ২১ অক্টোবর আর শেষ হয় ২০ নভেম্বর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন হাজার ৫২৩ জন প্রার্থী।নির্বাচনে তিন বাম দল সিপিআই, সিপিএম ও সিপিআই (এমএল) জোটবদ্ধভাবে লড়ছে। অন্যদিকে বিজেপি লড়েছে বিহারের শাসক দল নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলের সঙ্গে জোটবদ্ধভাবে। লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও রামবিলাস পাশোয়ানের লোকজনশক্তি পার্টি লড়েছে জোটবদ্ধভাবে। নির্বাচনে কংগ্রেস একা লড়েছে।